সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ঈদগাঁওতে খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও কালিরছড়া মাছুয়াখালী উত্তর পাড়ার পশ্চিম পাশে স্লুইচ গেইট খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৬ মে) ভোর ৫টার দিকে লাশটি দেখে স্থানীয়রা। এরপর খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ঈদগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুবুল আলম ইমন সূত্রে এমনটি জানা গেছে। খালে মাছ ধরতে যাওয়া এক ব্যক্তির জালে মৃত দেহটি আটকে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের জানানো হলে লাশটি উদ্ধার করে। তার নাম আবদুল আজিজ বলে পরিচয় শনাক্ত করা হয়। সে কালিরছড়া বাজারের বাবুল খলিফার ভগ্নিপতি বলে জানা গেছে। সে গেলরাতে খালে মাছ শিকারে গিয়েছিল। নিহত আজিজ ৬ সন্তানের জনক। সাঁতার না জানার কারণে দুর্ঘটনায় পতিত হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

তবে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান লাশ উদ্ধরের সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.