
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ এলাকার সন্তান মোহাম্মদ ইদ্রিস সৌদি আরবে মৃত্যুবরণ করেন ( ইন্না…….রাজেউন)। সে ইউনিয়নের ইউছুপের খীলের আলহাজ্ব কালাচানের পূত্র বলে জানা গেছে। ইদ্রিস ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ১৯৯৫ সালের শিক্ষার্থী ছিলেন। তিনি দীর্ঘবছর ধরে স্ব পরিবারে বিদেশে অবস্থান করছেন।
স্থানীয় মেম্বার দিদারুল ইসলাম জানিয়েছেন, সৌদি সময় বিকেল তিনটার দিকে বাসাতে গায়ে জ্বর নিয়ে মারা যান ইদ্রিস। অন্যদিকে ইত্যাদি খ্যাত শিক্ষক নুরুল ইসলাম বিদেশের মাটিতে অসুস্থ হয়ে ইদ্রিসের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকপ্রকাশ করেন।
মরহুমের মৃত্যুতে পরিবার পরিজন, এলাকাবাসী সহ বন্ধুদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশসহ শোকসমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সিনিয়র সাংবাদিক মো: রেজাউল করিম, গণমাধ্যমকর্মী এম আবু হেনা সাগর, মফিজুর রহমান মফি, আশফাক উদ্দিন আরাফাত ও মোজাম্মেল হক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.