নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারের হোটেল ফোর ষ্টারের মালিক আরিফুর রহিমের পিতা হাজী আবদুর রহিম ইন্তেকাল করেন (ইন্না………রাজেউন)।
২৮ জুলাই রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বাজারস্থ নিজ বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি বিগত ৩/৪ মাস যাবত নানা বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তার স্ত্রী, ছেলে-মেয়ে, নাতী-নাতনীসহ বহু আত্বীয় স্বজন রয়েছেন। ২৯ জুলাই সকাল ১১টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্টিত হয়। তাঁর এই জানাযা সর্বস্রেনী পেশার লোকজন অংশগ্রহন করেন।
সমাজসেবক ও ব্যবসায়ী মরহুম হাজী আবদুর রহিমের মৃত্যুতে গভীর শোকসহ পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ঈদগাঁও থানা শাখা উপদেষ্টা মো:রেজাউল করিম, সংগঠনের সভাপতি শেফাইল উদ্দিন, সাধারন সম্পাদক এম আবু হেনা সাগর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.