সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ, ধর্ষক আটক

মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ, ধর্ষক আটক

লামায় ৯ বছরের শিশু ধর্ষণের ঘটনায় আটক ধর্ষক মোঃ কাদের।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামা উপজেলায় ৯ বছরের এক শিশুকে রাস্তা দেখিয়ে দেয়ার কথা বলে মুখ চেপে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব ঘিলাতলী এলাকায় এই ঘটনা ঘটে। ভিকটিমের পরিবার সন্ধ্যায় লামা থানায় উপস্থিত হয়ে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন।

ঘটনার পরপরই ধর্ষক মোঃ কাদের (২২) কে স্থানীয়রা আটক করে ইউপি মেম্বার ও চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে। সন্ধ্যায় লামা থানা পুলিশ ফাঁসিয়াখালী গিয়ে ধর্ষক মোঃ কাদের গ্রেফতার করে লামা থানায় নিয়ে আসে। ধর্ষক মোঃ কাদের পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের রংমহল এলাকার মোঃ হাসেম এর ছেলে।

ভিকটিমের বাবা জানায়, শনিবার দুপুর ১২টার দিকে পূর্ব ঘিলাতলী এলাকায় আমার মেয়ে বাড়ির পাশে রাস্তায় গরু চড়াতে যায়। এ সময় শিশুটিকে একা পেয়ে মোঃ কাদের তাকে বনপুর যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে বলে কিছুটা সামনে নিয়ে যায়। নিরিবিলি পেয়ে হঠাৎ করে শিশুটির মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তার পরিবার। অনেক খোঁজাখুঁজি করে স্থানীয়রা ধর্ষক মোঃ কাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.