সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে সংবাদকর্মী সাগরের মেজ দাদার মৃত্যু : জানাযা সম্পন্ন : বিভিন্ন মহলের শোক

ঈদগাঁওতে সংবাদকর্মী সাগরের মেজ দাদার মৃত্যু : জানাযা সম্পন্ন : বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ঈদগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক, সুজনের দপ্তর সম্পাদক, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটি সাবেক সভাপতি, দৈনিক কক্সবাজার পত্রিকার নিজস্ব প্রতিবেদক এম আবু হেনা সাগরের মেজ দাদা হাজী ফজল করিম মৃত্যু বরণ করেছেন (ইন্না………..রাজেউন)।

৮ আগস্ট রাত দশটায় ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়াস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মরহুম ফজল করিম হাজী আবু ছৈয়দ (সও:) প্রকাশ আবু খলিফার আপন ছোট ভাই। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। ৯ আগস্ট সকাল সাড়ে দশটায় মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাযা অনুষ্টিত হয়। জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে। পরে জুমবাড়ী কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন হয়।

জানাযায় অংশ নেন, ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, কক্সবাজার সরকারী কলেজের সহকারী অধ্যাপক নেছারুল হক, কক্সবাজার হাসেমিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মুফতি এনামুল হক, হাফেজ মাওলানা এমদাদুল হক,হাজী মোজাহর সাবেক মেম্বার সিরাজুল হক, ছুরুত আলম, ব্যবসায়ী নুরুল আলম, জাফর আলম এমএ, মো: রশিদ, ছব্বির আহমদ, রিশান, সাবেক মেম্বার রশিদ, বিএনপি নেতা মো: শফি, আবদু সালাম, কাজী নুরুল আলম, জেলা যুবলীগের সাবেক নেতা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মরহুমের মৃত্যুতে শোকসহ পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেন- সুজন-সুশাসনের জন্য নাগরিক, ঈদগাঁও থানা শাখার সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক মো:রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোসহ কার্যকরী ও নিবার্হী সদস্যরা।

মফস্বল সাংবাদিক ফোরাম, ঈদগাঁও থানা শাখা সভাপতি শেফাইল উদ্দিন, সহ সভাপতি শফি, যুগ্ম সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, প্রচার ও দপ্তর সম্পাদক ওসমান গনি ইলি, সদস্য মুফিজুল ইসলাম মফি, মোজাম্মেল হক, কাউছার উদ্দিন শরীফ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.