
কামাল শিশির; রামু :
বাংলাদেশ ছাত্রলীগ ‘প্রাক্তন ছাত্র পরিষদ’ রামু উপজেলা কমিটি গঠিত হয়েছে। সাংবাদিক নুরুল ইসলাম সেলিম সভাপতি এবং সুর্জন শর্মাকে সাধারণ সম্পাদক মনোনীত করে একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে শুক্রবার ৪ সেপ্টেম্বর সকাল ১১টায় রামুর এক অভিজাত হোটেলের হল রুমে বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন ছাত্র ও নেতা কর্মীদের বৈঠক অনুষ্টিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বকুল।
বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা নুরুল ইসলাম সেলিম, সাবেক ছাত্রনেতা সুজন শর্মা, সাবেক ছাত্রনেতা মোঃ ইউনুচ রানা চৌধুরী, শাহেদ সরওয়ার, ফিরোজ আহমেদ, ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল হক চৌধুরী, ছাত্রলীগের সহ-সভাপতি সরওয়ার কামাল সোহেল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুনায়েদ বিপ্লব, সন্তোষ বড়ুয়া, এম ইউ পি, সাব্বির আহমদ প্রমূখ।
সভায় সাবেক ছাত্রনেতারা বলেন, আশির দশক হতে নব্বইয়ের স্বৈরাচার আন্দোলনে এবং বিভিন্ন সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করে যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছেন তাদেরকে আগামী দিনে এই প্রাক্তন ছাত্র পরিষদে অন্তর্ভুক্ত করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.