নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ শফি স্টোক করেন। তাঁর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন পরিবার।
২৯ অক্টোবর ভোর সকাল ৬টার দিকে ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়াস্থ নিজ বাড়ীতে হঠাৎ স্টোক করলে প্রথমে ভাই নুরুল আবছার তাকে ঈদগাঁও বাজারস্থ এক হাসপাতালে নিয়ে আসে। সেখানে শফির অবস্থার অবনতি দেখা দিলে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে তাকে। বর্তমানে উক্ত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন পারিবারিক সূত্র জানা গেছে।
এ ব্যাপারে তাঁর ভাই নুরুল আবছার উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, তিনি ঈদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ রশিদের ছোটভাই এবং ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক নুরুল আমিন হেলালীর বড় ভাই।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.