হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড় বাজারে লাগামহীন চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি। ৫০টাকার কেজি দরের কমে গ্রামাঞ্চলের বাজারগুলোতে কোনো সবজি ক্রয় করতে পাচ্ছেন না গ্রামাঞ্চলের সাধারণ মানুষ।
হাটকালীন বাজার ঘুরে দেখাযায়, সরকার নির্ধারিত প্রতি কেজি আলুর মূল্য ৩৫ টাকা হলেও খুচরা বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা। এছাড়া করলা ৬০, বেগুন ৬০, পেঁয়াজ ৯০ টাকা, কাঁচা মরিচ ১৬০-২০০টাকার বিক্রি হচ্ছে।
ঈদগড় বাজারের সবজি ব্যবসায়ী মোঃ আলী জানান, এ মৌসুমে সবজি চাষীরা বৃষ্টির কারণে আশানুরূপ সবজি ফলাতে পারেনি। এছাড়া দীর্ঘদিন বৃষ্টি থাকায় একাধিকবার সবজির বীজ বপন করার পরও তা নষ্ট হয়ে গেছে। তাই সবজির ফলন কম হওয়ায় বাজারে উঠছে কম। তাই বাজারে সবজির দাম চড়া।
চরপাড়া গ্রামের ভ্যান চালক নূরুল আবছার বলেন, সারাদিন ৩০০ থেকে ৩৫০ টাকা কামাই তারমধ্যে সবজি কিনতেই খরচ হয় ২০০-২৫০ টাকা। সরকারিভাবে যদি খোলা বাজারে আলুসহ অন্যান্য ভোগ্যপণ্য বিক্রয় করা হতো, তাহলে আমরা উপকৃত হতাম।
মাঠ পর্যায়ে প্রশাসনের নজরদারির আভাবে পাইকারি এবং খুচরা পর্যায়ে বিক্রেতা সরকার নির্ধারিত দর অমান্য করে কিছুটা নিজের (চড়া) দামে বিক্রেতারা সবজি বিক্রি করছে। ফলে খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষরা বাধ্য হয়ে ওই দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন বলেন অনেকে মনে করছেন।
বাজার মূল্য নিয়ন্ত্রণে হাট ও বাজারে অভিযান পরিচালনা দরকার বলে মনে করছেন এলাকার খেটে খাওয়া মানুষ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.