কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে যুবলীগের এক সভায় বক্তারা বলেন, বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে তৃণমূল কর্মীদের বিকল্প নেই। সে সাথে বর্তমান সরকার এর উন্নয়নের সুফল সমূহ গ্রামগঞ্চের সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে।
গতকাল রাতে ঈদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আয়োজিত সভায় উপরোক্ত কথাগুলো বলেন আমন্ত্রিত অতিথিরা। মাইজ পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ঈদগাঁও যুবলীগের সম্পাদক রাশেল উদ্দিন রাসেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার সদর যুবলীগের যুগ্ম সম্পাদক রাশেদ উদ্দিন মুকুল, ঈদগাঁও যুবলীগের সভাপতি এনাম রনি, ওয়ার্ড আ,লীগ সাবেক সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর।
উপস্থিত ছিলেন, ওয়ার্ড আ,লীগ সভাপতি, মেম্বার বজলুর রশিদ, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, ৯নং ওয়ার্ড আ,লীগ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, শামসুল আলম, সিরাজুল ইসলাম, মোহা: শফি, নুরুল আবছার, ছলিম, দেলোয়ার, রিয়াদ, শাহীন, সাদ্দাসসহ তৃণমূলের বিপুল সংখ্যক কর্মীবৃন্দ।
পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৬ জনের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.