সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত শিশু নুফাইসার মৃত্যু

ঈদগড়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত শিশু নুফাইসার মৃত্যু

প্রতিকী ছবি

কামাল শিশির; রামু :

কক্সবাজারের ঈদগড় -ঈদগাঁও সড়কের ধুমছাকাটা এলাকায় ২৪ ডিসেম্বর দুপুর ১২ টায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত শিশু নুফাইসার (৪) মৃত্যু হয়েছে।

আহত নুসাইফা (৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ২৫ ডিসেম্বর ভোর ৪টায় মারা যান।

ঈদগড় পুলিশ ক্যাম্পের নায়েক আল আমিনের নেতৃত্বে জনগণ এগিয়ে এসে আহত নুফাইসাকে উদ্ধার করে হাসপতালে প্রেরণ করেন।

শিশু নুফাইসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার মামা ঈদগড় সিনজি সমিতির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান।

নিহত নুফাইসা ঈদগড় কোনার পাড়া এলাকার আফালাতুন এর মেয়ে। তার মৃত্যুতে পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.