সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সদর আ,লীগ আয়োজিত সভা সমাবেশে অংশ গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ যুবলীগকে

সদর আ,লীগ আয়োজিত সভা সমাবেশে অংশ গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ যুবলীগকে

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর আ,লীগ আয়োজিত সভা সমাবেশে অংশগ্রহণ থেকে বিরত থাকার নিদের্শনা দিয়েছেন যুবলীগকে।

২৯ ডিসেম্বর সদর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রাজিবুল হক চৌধুরী রিকো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটিই জানিয়ে দিয়েছেন।

সদর উপজেলা আ,লীগ এবং বিভিন্ন ইউনিয়ন সভাপতি/সম্পাদকের মধ্য মতানৈক্য ও বিরোধ এর কারনে রাজনৈতিক ভাবে বিভাজন সৃষ্টি হয়েছে। যার ফলে তাদের নিজেদের আধিপত্য বিস্তারে বিভিন্ন গ্রুপিং ভিত্তিক রাজনৈতিক সভা সমাবেশ আয়োজন করা হচ্ছে। আ,লীগের সভা সমাবেশ সফল করতে যুবলীগ স্ব স্ব ইউনিট থেকে অংশগ্রহন করে থাকে। যাতে একজনের সভা সমাবেশে অংশগ্রহন করলে, অন্যজন মন খারাপ করে থাকে। যুবলীগ মতবিরোধ চাইনা।

জেলা যুবলীগ সভাপতি / সম্পাদক এবং সদর যুবলীগ সভাপতি / সম্পাদকের যৌথ সিদ্ধান্ত মতে, পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত যতদিন উপজেলা আ,লীগের সভাপতি / সম্পাদক যৌথ ভাবে ভেদাভেদ ভুলে সভা সমাবেশ আয়োজন করবেনা, ততদিন সদর উপজেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ এবং ইউনিয়ন, ওয়ার্ড শাখার নেতাকর্মীদেরকে কক্সবাজার সদর উপজেলা ও ইউনিয়ন আ,লীগ আয়োজিত সভা সমাবেশে অংশগ্রহন থেকে বিরত থাকার নিদের্শ দেওয়া হচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.