এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে আসন্ন ইউপি নিবার্চনকে সামনে রেখে সম্ভব্য প্রার্থীদের মধ্যে এবার তারুণ্যের প্রতীক লোটাসের নাম সর্বত্রই শোভা পাচ্ছে লোকমুখে। প্রচার প্রচারণার মধ্য দিয়ে নড়েচড়ে বসছেন তিনি। শীতের হাওয়ার পাশাপাশি ভোটের হাওয়াও বইছে এলাকার গ্রামগঞ্জে।
খোঁজ খবর নিয়ে জানা যায়, ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হতে না হতেই শুরু হল নতুন প্রার্থীদের প্রচারণা। সম্ভাব্য তরুণ প্রার্থীরা মাঠে ময়দানে আগাম প্রচার-প্রচারে সরব হয়ে উঠেছে। সামাজিক নানা অনুষ্ঠানে যথাসময়ে হাজিরও হচ্ছেন তিনি। এছাড়াও নানা রকম কৌশল অবলম্বন করে ভোটের মাঠ নিজেদের অনুকূলে নিতে মরিয়া হয়ে উঠছেন এ প্রার্থী।
পাড়া মহল্লার চায়ের দোকানে বইছে আসন্ন ইউপি নিবার্চনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চুলচেড়া বিশ্লেষণ। তবে গ্রীণ সিগন্যাল এই ইউনিয়নে কার অনুকূলে। এসব বিষয়াদি নিয়েও চলছে ভোটারদের মাঝে কানাঘুষা।
জানা যায়, চৌফলদন্ডী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তানজিদ ওয়াহিদ লোটাস। তিনি ভোটারদের সাথে কৌশল বিনিময়সহ যোগা যোগ রক্ষা করে যাচ্ছেন।
তিনি জেলা ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সহ-সভাপতি ও ইউনিয়নের খামারপাড়াস্থ যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মেধাবী ও শিক্ষিত এই তরুনের রয়েছে এলাকায় বেশ জনপ্রিয়তা।
সাম্প্রতিক সময়ে ইউপি নির্বাচনে তার প্রার্থীতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাছে কানাছে ছড়িয়ে পড়েছে। এমনকি শুভাকাংখী মহলের মাঝে দেখা দিয়েছেন ব্যাপক উচ্ছাস।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.