সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় মোটর সাইকেল ড্রাইভার কর্তৃক কিশোরী ধর্ষণ

লামায় মোটর সাইকেল ড্রাইভার কর্তৃক কিশোরী ধর্ষণ

http://coxview.com/wp-content/uploads/2017/05/Rape.jpg

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি, লামা :

ফাঁসিয়াখালীতে ভাড়ায় চালিত মোটর সাইকেল ড্রাইভার কর্তৃক এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১১ জানুয়ারী) বেলা সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে।

জানা যায়, পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ভাড়ায় চালিত মোটর সাইকেল ড্রাইভার কর্তৃক এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভিকটিমের অভিভাবক সোমবার রাত ৯টায় ধর্ষণের বিচার চেয়ে লামা থানায় মামলা দিতে আসলে বিষয়টি জানাজানি হয়।

ধর্ষক আলাউদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘিলাতলী এলাকার আবু ছালেহ এর ছেলে। ভিকটিমের বর্তমান বাড়ি ইউনিয়নের বনপুর এলাকায়।

ভিকটিমের পরিবারের সূত্রে জানা যায়, ১১ জানুয়ারি (সোমবার) সকালে প্রয়োজনীয় কাজে তাদের মেয়ে চকরিয়া যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এসময় মোটর সাইকেল ড্রাইভার মোঃ আলাউদ্দিন (৩৫) মেয়েটিকে চকরিয়া নিয়ে যাবে বলে, তার মোটর সাইকেলে উঠার জন্য বলে। মেয়েটি আলাউদ্দিনের মোটর সাইকেলে উঠলে সে তাকে চকরিয়া না নিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের নাছির রোডের নিতাবনিয়া এলাকার মর্তুজার রাবার বাগানে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে ওই বাগানের এক নারী শ্রমিক এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়।

৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোহাম্মদ হোসেন মামুন বলেন, আমরা ভিকটিমের পরিবারকে আইনী সহায়তা নিতে পরামর্শ দিয়েছি।

লামা থানা পুলিশের ডিউটি অফিসার জানান, ভিকটিম থানায় এসেছে।

Share

Leave a Reply

x

Check Also

জীবন যুদ্ধের আরেক প্রতিচ্ছবি শেফালী https://coxview.net/wp-content/uploads/2025/11/Shefali-sagor.jpeg

জীবন যুদ্ধের আরেক প্রতিচ্ছবি শেফালী

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ভোরের আলো ফুটতে না ফুটতেই দৈনিক পত্র-পত্রিকা হাতে ...

Portrait of a professional, showcasing contact details and role information.