নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, মমতাজ উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মমতাজ আহমদ সওদাগরের সহধর্মিণী ইন্তেকাল করেন। (ইন্না…………..রাজেউন)।
১৬ই জানুয়ারী সকাল সাড়ে আটটায় মৃত্যুবরণ করেন তিনি। একইদিন বাদে আছর পরে ইসলামাবাদ মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসা মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে। তিনি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান নুরুল হকের মাতা।
জানাযায় শরিক হয়েছেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, ইউনিয়ন আ,লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
মরহমার শোকসমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী ও সংরক্ষিত নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।
এদিকে তার মৃত্যুতে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ শোক প্রকাশসহ পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.