কামাল শিশির; রামু :
ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী আটক করেছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) রাত পৌনে ৯ টার দিকে অভিযানটি চালানো হয় বলে জানিয়েছেন ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী।
কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে ১৯৫০টি ইয়াবাসহ রশিদা বেগম নামের নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃত নারী টেকনাফ শাহ্পরীর দ্বীপ ডেইলপাড়ার জহির আহমদের স্ত্রী।
বুধবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে গণমাধ্যমকে দেয়া তার তথ্য মতে, ইয়াবা পাচারের উদ্দেশ্যে কলাতলী এলাকায় একজন নারী অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম অভিযান চালায়।
মাদক বিরোধী অভিযানে ওসি নিজেই নেতৃত্ব দেন।
ইযাবাসহ আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.