সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত মোজাম্মেল

ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত মোজাম্মেল

http://coxview.com/?attachment_id=64432

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর একঝাঁক কলম সৈনিকদের সংগঠন ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সংবাদকর্মী মোজাম্মেল হক।

গতকাল বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি মফিজুল ইসলাম মফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আরাফাতের পরিচালনায় এক সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সংগঠনের নির্বাহী সদস্য, দৈনিক গণসংযোগ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোজাম্মেল হককে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। তাকে অভিনন্দন জানান মফস্বল সাংবাদিক ফোরাম, ঈদগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক, ঈদগাঁও প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম আবু হেনা সাগর।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.