নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ইকরা তাহসীনুল কোরান মাদ্রাসার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী সকাল ৯ টায় ঈদগাঁও বাজারস্থ ইকরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় এ সভায় বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালক ডা: ইউসুফ আলী, প্রতিষ্ঠান প্রধান শিক্ষক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডি নুরুল আলম, প্রতিষ্ঠানের হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মুবিনুল হক, ঈদগাঁও আদর্শ ছাত্রাবাস তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম ত্রিপুরা। এসময় মাদ্রাসা ও ছাত্রাবাসের শিক্ষার্থীরা অংশ নেন।
মাতৃভাষার সম্মানে বাংলার পাশাপাশি ত্রিপুরা মুসলিম ছাত্ররা ত্রিপুরা ভাষায়, ম্রো ছাত্ররা ম্রো ভাষায় সংগীত পরিবেশন করেন।
পরে ভাষা দিবসে সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়ার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘটে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.