সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / খুরুশকুলে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত‍্যু

খুরুশকুলে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত‍্যু

http://coxview.com/wp-content/uploads/2021/06/accident-Ifad-sahar-4-6-21.jpgনিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় প্রাণ গেলো সম্ভাবনাময়ী এক টগবগে তরুণের। নাম শোয়াইবুল ইসলাম ইফাদ।
৪ই জুন সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইফাদ পোকখালীর গোমাতলী চরপাড়ার নুরুল কবিরের ছেলে।
নিহতের নানা জানান, ইফাদ তার নতুন কর্মস্থল ঈদগাঁও যেতে কক্সবাজার শহরের বাসা থেকে মোটর সাইকেলযোগে বের হয়। খুরুশকুল সেতু পৌছার মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে আরোহী ইফাদ গুরুতর আহত হয়। পথচারীরা উদ্ধার করে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ইফাদ এক সন্তানের জনক। গত রমজান মাসের শেষের দিকে ইফাদ ঈদগাঁও মাতব্বর মার্কেটের দ্বিতীয় তলায় নতুন একটি ল্যাব উদ্বোধন করে তাতে কর্মরত ছিল। এদিকে মুহুর্তেই তরতাজা এ পরিচিত তরুণের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চারদিকে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, নিহত ইফাদ জেলা উৎসর্গ ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক এবং বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি ছিলেন।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.