কক্সবাজার গোয়েন্দা পুলিশের হাতে একশ দুই লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ১০ জুন রাত পৌনে ১০ টার দিকে কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শহরের পশ্চিম মাছ বাজার রাখাইনপাড়া এলাকার সুথেন রাখাইন এর বসত ঘড় হতে একশ দুই লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হচ্ছে-১। মীমাদু রাখাইন (৩৫), পিতা- সুইথেন রাখাইন, সাং- (পশিচম মাছ বাজার) রাখাইন পাড়া, ২। উম্মে রাখাইন (৩২), স্বামী- প্রদীপ দাস, সাং- টেকপাড়া (০৪ নং ওয়ার্ড), ৩। মোঃ সেলিম (৩৬), পিতা- এরশাদ, সাং- মধ্যম নুনিয়ার ছড়া, ৪। মোঃ শরীফ (২০), পিতা- ইলিয়াছ, সাং- কুতুবদিয়া পাড়া, ৫। মোঃ তারেক (২০), সাং- নতুন ব্রীজ পাড়া, ৬। শাহ আলম প্রকাশ কালু মাঝি (৩৭), পিতা- আব্দুল খালেক, সাং- মধ্যম নুনিয়ার ছড়া, ৭। খোরশেদ আলম (৩৯), পিতা- নরুল আলম, সাং- উওর নুনিয়ারছড়া, ৮। নুরুল আলম (৫০), পিতা-মোস্তাক আহম্মদ, সাং- নতুন বাহার ছড়া, সর্ব থানা ও জেলা- কক্সবাজার, ৯। বাসুদেব ধর (৫৫), পিতা- মৃত লোকনাথ ধর, সাং- গাছ বাড়িয়া ( বর্ণিক পাড়া), থানা চান্দনাইশ, জেলা- চট্টগ্রাম, ১০। মোঃ আব্দুল্লাহ (২২), সাং- কাঞ্জর পাড়া (হোয়াইক্যং), থানা- টেকনাফ।
গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.