সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / সদর উপজেলার ৬ ইউনিয়নে আসন্ন নির্বাচনী প্রচারণায় নবীন-প্রবীণ প্রার্থীরা মাঠে

সদর উপজেলার ৬ ইউনিয়নে আসন্ন নির্বাচনী প্রচারণায় নবীন-প্রবীণ প্রার্থীরা মাঠে

http://coxview.com/wp-content/uploads/2021/06/Election-Sagar-15-6-21.jpg

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর ছয় ইউনিয়নে আসন্ন ইউপি নিবার্চনে নবীন-প্রবীন প্রার্থীরা মাঠে চষে বেড়াচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে সম্ভব্য প্রার্থীদের মধ্যে এবার প্রবীনদের পাশাপাশি নবীনরাও মাঠে অবস্থান করছেন। নড়েচড়ে বসার পাশাপাশি পাড়া মহল্লায় কৌশলাধিতে এগুচ্ছেন তারা। ভোটের প্রচারণায় গ্রামগঞ্জে তরুনরা অনেকটাই এগিয়ে।

জানা যায়, বৃহত্তর এলাকা ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী, চৌফলদন্ডী ও ঈদগাঁও ইউনিয়নে নতুন প্রার্থীদের প্রচারণায় যেন গ্রামীণ জনপদের লোকজনের দৃষ্টি ফেরাতে শুরু করেছে। সম্ভাব্য নবীন-প্রবীন প্রার্থীরা মাঠে ময়দানে আগাম প্রচার-প্রচারে সরব। সামাজিক অনুষ্ঠান, অসুস্থ ব্যক্তির পাশে সহ যেকোন কাজকর্মে যথাসময়ে হাজিরও হচ্ছেন প্রার্থীরা। এছাড়াও নানা কৌশলে ভোটের মাঠ নিজেদের অনুকূলে নিতে মরিয়া হয়ে উঠছেন অনেকে।

পাড়া মহল্লার চায়ের দোকানে বইছে আসন্ন ইউপি নিবার্চনে প্রার্থীদের নিয়ে চুলচেড়া বিশ্লেষণ। এসব সম্ভব্য প্রার্থীদের মাঝে মাঠেঘাটে সময় দিয়ে যাচ্ছেন সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের নেতারা। প্রার্থীদের নিয়েও চলছে ভোটারদের মাঝে ব্যাপক কানাঘুষা। কেউবা প্রকাশ্যে মাঠে, আবার কেউ বা নিরবে পাড়া মহল্লায় নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করছে। গ্রামীণ জনপদে সর্বশ্রেনী পেশার মানুষের সাথে সু-সস্পর্ক স্থাপন করতে ভুলছেন না প্রার্থীরা। তবে মাঠ ধরে রেখে কৌশলে আগাচ্ছেন বর্তমানরাও।

ইউপি নির্বাচনে প্রার্থীদের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাছে কানাছে ছড়িয়ে পড়লে এসব প্রার্থীদের শুভাকাঙ্খী মহলের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছাস।

নির্বাচনী মাঠ ঘুরে দেখা যায়, ঈদগাঁও ইউনিয়নে তারুন্যের প্রতীক, সদর যুবলীগ সাধারন সম্পাদক রাজিবুল হক রিকো, সদর আ,লীগের সহ সভাপতি হুমায়ুন তাহের চৌধুরী, সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, সদর সেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি নুরুল কবির খাঁন। ইসলামাবাদে তরুন ব্যবসায়ী ও কক্সবাজার জেলা পোল্ট্রি মালিক সমিতির সভাপতি আবু তৈয়ব চৌধুরী, সদর আ,লীগ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, সাবেক চেয়ারম্যান নুরুল হক, সদর আ,লীগের নির্বাহী সদস্য আবদু রাজ্জাক। ইসলামপুরে সদর আ,লীগ কৃষি বিষয়ক সম্পাদক, ইউনিয়ন আ,লীগ সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খাঁন, সদর আ,লীগের উপ-প্রচার সম্পাদক মো: শরীফ, সাবেক চেয়ারম্যান মনজুর আলম স্মৃতি সংসদের সভাপতি, ইউনিয়ন আ,লীগ সহ সভাপতি হাসান আলী। জালালাবাদে সাবেক চেয়ারম্যান, সদর আ,লীগ সহ সভাপতি ফরিদুল আলম ও নুরুল আলম। পোকখালীতে সদর আ,লীগের দপ্তর সম্পাদক মহিদ উল্লাহ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিন খোকা। চৌফলদন্ডীতে সদর আ,লীগ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ও জেলা ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য তানজিদ ওয়াহিদ লোটাসসহ বিভিন্ন ইউনিয়নে আরো অনেকে নিবার্চনী মাঠে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.