সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কবি মুহম্মদ নুরুল হুদা বাংলা একাডেমীর মহাপরিচালক হওয়ায় অভিনন্দন

কবি মুহম্মদ নুরুল হুদা বাংলা একাডেমীর মহাপরিচালক হওয়ায় অভিনন্দন

http://coxview.com/wp-content/uploads/2021/07/Nurul-Huda-.jpgনিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর কৃতি সন্তান কবি মুহুম্মদ নুরুল হুদা। ১৯৪৯ সালে পোকখালী ইউনিয়নে জন্মগ্রহন করেন তিনি।

ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটি:

এদিকে কবি মুহম্মদ নুরুল হুদা তিন বছরের জন্য তাঁকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেয়ায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির নেতৃবৃন্দরা।

যথাক্রমে তারা হলেন সংগঠনের সভাপতি মফিজুল ইসলাম, সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, এম সরওয়ার শিফা, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, সহ-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য বজলুর রহমান, রফিক উদ্দিন লিটন, আলা উদ্দিন, এনামুল হক, ইমরান তাওহীদ রানা, মো: হোসাইন।

জাগ্রত জালালাবাদ :

কক্সবাজারের ভূমিপুত্র কবি মুহম্মদ নূরুল হুদা বাংলা একাডেমির নতুন মহাপরিচালক নিয়োগ পাওয়ায় জাগ্রত জালালাবাদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

তাঁর এই আকাশচুম্বী প্রাপ্তির জন্য কক্সবাজার সদরের জালালাবাদ ইউনিয়নের সামাজিক সং গঠন জাগ্রত জালালাবাদের পক্ষ থেকে তাকেই উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিদাতারা- কক্সবাজারের ভূমিপুত্র মুহম্মদ নুরুল হুদাকে বাংলা একাডেমীর মহাপরিচালক করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চিরকৃতজ্ঞ ও অভিবাদন জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.