জাগ্রত জালালাবাদের উদ্যোগে কৃষক, কর্মহীন, শিক্ষক, অসুস্থ ও বয়স্ক মানুষের মাঝে কুরবানীর “ফুড প্যাক” বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০শে জুলাই) সকালে কুরবানীর এ ফুড প্যাক বিতরণ করা হয়।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ও জাগ্রত জালালাবাদ সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর কামরুল আহসান এবং তৎপরিবার বর্গের একান্ত সহযোগিতায় জালালাবাদে কৃষক, কর্মহীন, শিক্ষক, অসুস্থ ও বয়স্ক মানুষের মাঝে “ফুড প্যাক” কুরবানীর মাংশ রান্নার যাবতীয় সরঞ্জার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মোবারক হোসাইন সাঈদ ও সাধারণ সম্পাদক আবদুল আলীমের প্রত্যক্ষ উপস্থিতি ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন পেশার মানুষের মাঝে অর্ধশত পরিবারে কুরবানীর মাংশ রান্নার সামগ্রী বিতরণ করেন।
সংগঠনের উক্ত “ফুড প্যাক” (তৈল, মশলা, মরিচগুঁড়া, হলুদগুঁড়া, তেজপাতা, পিয়াঁজ, রসুন, আদা, আলু) বিতরণে যারা প্রত্যক্ষ উপস্থিত থেকে অধিকতর সহযোগিতায় ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব, সাংগঠনিক সম্পাদক নওশাদ উদ্দিন রিজভী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবরার মাহমুদ অনি, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তাহিদুল হাসান ফাহিম, যুগ্ম তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শাহরিয়ার আবরার অপি, দপ্তর সম্পাদক, নুর আহমদ, নির্বাহী সদস্য, নুসাইব মাহমুদ আদিল আদিল, জিসান মাহমুদ এবং আরফাতুর রহমান আরফাতসহ প্রমুখ নেতৃবৃন্দ।
উক্ত সামাজিক কাজকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে এবং দাতা ও তৎ পরিবারের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.