সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / খুনিয়াপালংয়ে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ২

খুনিয়াপালংয়ে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ২

http://coxview.com/wp-content/uploads/2018/09/Yaba-5.jpgকামাল শিশির; রামু :

কক্সবাজার জেলার রামু উপজেলার রামু – মরিচ্যা সড়কে বড়ডেবা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২জন মদক পাচারকারীকে আটক করেছে বিজিবির সদস্যরা।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নায়েক সুবাদার মাহমুদুল হাসান জানান, রবিবার (২৫ জুলাই) বিকেলে মরিচ্যা বিজিবি চেকপোস্টের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টমটম গাড়ি তল্লাশি চালিয়ে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৩টি মোবাইল সেট জব্দ করে।

আটকরা হলেন রামুর খুনিয় পালং ইউনিয়নের পূর্ব ধেছুয়া পালং সুরত আলম বান্ডুর ছেলে কফিল উদ্দিন রানা ও কুমিল্লার মৃত রহমত আলীর ছেলে শামশুল আলম।

এছাড়া মাহমুদুল হক নামের একজন ইয়াবা পাচারকারী পলাতক রয়েছে বলে জানা যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হয়।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.