সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে ঢলের পানিতে নিখোঁজ হওয়া ৩ জনের লাশ উদ্ধার 

ঈদগাঁওতে ঢলের পানিতে নিখোঁজ হওয়া ৩ জনের লাশ উদ্ধার 

http://coxview.com/wp-content/uploads/2021/07/sagar (flood lash) 28-7-21.jpg

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ৩ যুবকের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী।
২৮ জুলাই দুপুর সাড়ে ১২ টায়  বাস স্টেশনের পূর্ব পাশে দরগাহ এলাকায় মাছ ধরতে গিয়ে এক যুবক ও দুই কিশোর নিখোঁজ হয়। পরবর্তীতে নিখোঁজ হওয়া যুবক ও দুই কিশোরের উদ্ধারে দমকল বাহিনী ও স্থানীয়রা কাজ করে।
এরা হলেন, একই গ্রামের মোহাম্মদ শাহাজাহানের  দুই ছেলে মোহাম্মদ ফারুক (২৬), দেলোয়ার হোসেন (১৫) ও আবছার কামালের ছেলে মোহাম্মদ মোরশেদ (১৪)।
স্থানীয় সূত্র মতে, টানা বর্ষণে ও পাহাড়ি ঢলের পানিতে দুপুরে মাছ ধরতে যায় ওই তিনজন। তখন স্রোতের টানে তারা তলিয়ে যায়। ওই সময় স্থানীয়রা তাদের উদ্ধারে তৎপরতা চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে ছুটে যান কক্সবাজার সদর রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। সাথে ছিলেন, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু, সদর যুবলীগ সহ সভাপতি মিজানুল হক, বিএমএসএফ, ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব এম আবু হেনা সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
রামু ফায়ার ষ্টেশন কর্মকর্তা বলেন, প্রবল বর্ষণ ও ঢলের  কারণে উদ্ধার কাজে ব্যঘাত ঘটছে। এখনো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নিখোঁজ হওয়া এক যুবক ও দুই কিশোরের লাশ উদ্ধার করেছে।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.