সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড়ের ইউপি সদস্য আবুল কালামের মৃত্যু : সেচ্ছাসেবক লীগের শোক প্রকাশ 

ঈদগড়ের ইউপি সদস্য আবুল কালামের মৃত্যু : সেচ্ছাসেবক লীগের শোক প্রকাশ 

http://coxview.com/wp-content/uploads/2021/07/shok-corona-member-Kamal-31-7-21.jpg
কামাল শিশির; রামু :
কক্সবাজার জেলার ঈদগড় ৭নং ওয়ার্ডের বর্তমান সফল মেম্বার আবুল কালাম করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
 ৩১ জুলাই শনিবার সকাল ১১ টায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।
তিনি এলাকার সাবেক মেস্বার ছৈয়দ আলম এর প্রথম পুত্র। সবার সাথে  ভালো একটা সু-সম্পর্ক ছিলো তার।
পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও ছিল ব্যাপক সুনাম ও সফলতা। সে ৭ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি ছিল।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সব সময় নিজেকে নিয়োজিত রেখে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন মূলক কর্মকান্ড ছিল তাহার চলমান কাযক্রম।
তার মৃত্যুতে আওয়ামী সেচ্ছাসেবক লীগ ঈদগড় ইউনিয়ন শাখার আহবায়ক সাংবাদিক কামাল শিশির, যুগ্ম আহবায়ক কামরুল আমিন কমরু, নুরুল আমিন সওদাগর, আকতার আহমদ সওদাগর, ডাক্তার ফিরোজ আহমদ, ডাক্তার সজল শর্মাসহ নয় ওর্য়াডের সকল সদস্যবৃন্দসহ রামু উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি এডভোকেট মোজাফ্ফর হেলালী, সাধারণ সম্পাদক তপন মল্লিক গভীর শোক প্রকাশ করেন।
 উদিয়মান তরুন রাজনীতিবিদ ও মেম্বারের হঠাৎ মৃত্যুতে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.