প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মোহাম্মদ সেলিম উল্লাহ এর মাতা ও আয়েশা খাতুন ৩১ জুলাই, শনিবার সকাল ৭ টার সময় বার্ধক্যজনিত কারণে কুতুবদিয়া দক্ষিণ ধুরুং কাটা নীজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯৫ বছর। এ সময় তিনি ১ কন্যা, ৪ পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।বা
ওইদিন বাদ আসর কুতুবদিয়া দক্ষিণ ধুরুং কাটা জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এডভোকেট মোহাম্মদ সেলিম উল্লাহ এর মাতা ও আয়েশা খাতুন এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.