নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার পোকখালীর গোমাতলীতে হেলফ দ্যা হিউম্যানেটির উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ই আগষ্ট) সকালে ইউনিয়নের গোমাতলীস্থ চর পাড়া এলাকায় অসংখ্য অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে চাল-ডাল ও তেল বিতরণ করেছেন হেলফ দ্যা হিউম্যানের চেয়ারম্যান এবং ঈদগাহ মডেল হাসপাতালও ডায়াবেটিস কেয়ার সেন্টার ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, হাসপাতালের অর্থ বিভাগের দায়িত্বশীল আবু বক্কর ফরাজী, মৌলনা শামশুল আলম ও উপজাতীয় মুসলিম আদর্শ সংঘ সভাপতি সাইফুল ইসলাম ত্রিপুরা সহ স্থানীয়রা।
উল্লেখ্য, ডা: মো: ইউসুফ আলী করোনা দূর্যোগে ঈদগাঁও উপজেলাবাসীর পাশে রয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.