সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / অনুকূল আবহাওয়ায় সাগরে মাছ শিকারে যাচ্ছে জেলেরা

অনুকূল আবহাওয়ায় সাগরে মাছ শিকারে যাচ্ছে জেলেরা

http://coxview.com/wp-content/uploads/2021/08/Boat-Kamal-5-8-21.jpg
কামাল শিশির; রামু :
দীর্ঘ ৬৫ দিনের সাগরে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা শেষে ও সাগরের আবহাওয়া শান্ত থাকায় জেলেরা ট্রলার নিয়ে মাছ শিকারে যাচ্ছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত কক্সবাজারের প্রায় ৮০ ভাগ ট্রলার সাগরে মাছ শিকারে গেছে।
আবহাওয়া ভালো হলে বাকী ট্রলারগুলোও কয়েকদিনের মধ্যে সাগরে নামবে বলে আশা করা হচ্ছে।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির তথ্য মতে, কক্সবাজারে ছোট বড় প্রায় ৭ হাজার যান্ত্রিক নৌযান সাগরে মাছ শিকার করে।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া শেষে জেলেরা সাগরে যেতে শুরু করেছে।
কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান জানান, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে জেলেরা নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.