
জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপিত
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও ভাব গম্ভীর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সমিতির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
দিবসের কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে আইনজীবী সমিতি ভবনে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯ টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন। সকাল ১১ টায় সমিতির মিলনায়তনে খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং সকাল ১১.৩০ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক আলোচনা সভা ও শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী। সভার সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ।
উক্ত আলোচনা বক্তব্য রাখেন যথাক্রমে এডভোকেট রিদোয়ান আলী, এডভোকেট মোঃ হারেছ, এডভোকেট ফাহাদ বিন ফিরোজ, এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান, এডভোকেট আহসান উল্লাহ, এডভোকেট আবুল কালাম আজাদ (৬), এডভোকেট একরামূল হুদা, এডভোকেট ফরিদুল আলম (পিপি), এডভোকেট সুলতানুল আলম, এডভোকেট মোঃ তারেক, এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ ইসহাক (১), এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন, এডভোকেট মমতাজ আহমদ, এডভোকেট আমির হোছাইন, এডভোকেট দিলীপ কুমার ধর প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৯৭৫ এর ১৫ই আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অপরাপর সদস্যদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মৌলানা নুরুল হক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.