
ঈদগাঁওর বিভিন্ন গ্রামগঞ্জে মাস্ক বিতরণ করলো ঐক্য পরিবার
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওর বিভিন্ন গ্রামগঞ্জে সাধারণ মানুষের মাঝে সচেতনতার সৃষ্টির লক্ষ্য মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করলো ঐক্য পরিবার।
বুধবার (১৮ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী ঈদগাঁও ইউ নিয়নের উত্তর মাইজ পাড়া, দক্ষিন মাইজ পাড়া, ভোমরিয়াঘোনা, কালিরছড়া, ভূতিয়ার পাড়া, মাছুয়াখালী এলাকায় সাধারন লোকজনসহ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন ঐক্য পরিবার টিম। এই সময় মাস্ক পেয়ে অনেকে খুশি হন।
জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী হিসেবে সপ্তাহব্যাপী মাস্ক বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
“সবাই মিলে মাস্ক পরি, করোনা মুক্ত বাংলাদেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় মাস্ক বিতরণকালে ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগর ও ইমরান তাওহীন রানার নেতৃত্বে টিমে অংশ নেন- জাওয়ান উদ্দিন, মুবিনুর রহমান, নুরুল আবছার, শিক্ষক জসিম উদ্দিন, রিদোয়ানুল হক রিপন, ইফতেখার উদ্দিন সোনা মিয়া এবং মুহিবুল্লাহ।
উল্লেখ্য, মাস্ক বিতরণ কার্যক্রম ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়ন, ঈদগাঁও বাজারসহ স্টেশনের বিভিন্ন পয়েন্টে অব্যাহত থাকবে সপ্তাহব্যাপী। এরই পূর্বে অসহায় ও হতদরিদ্র লোকজনের মাঝে চাল ও ডাল বিতরণ করেছিল পরিবার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.