সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুতে ৭৫ রাউন্ড গুলি ও কার্তুজ’সহ আটক ২রামুতে ৭৫ রাউন্ড গুলি ও কার্তুজ’সহ আটক ২

রামুতে ৭৫ রাউন্ড গুলি ও কার্তুজ’সহ আটক ২রামুতে ৭৫ রাউন্ড গুলি ও কার্তুজ’সহ আটক ২

http://coxview.com/wp-content/uploads/2021/08/Handcap-gun-Kamal-20-8-21.jpg

রামুতে ৭৫ রাউন্ড গুলি ও কার্তুজ’সহ আটক ২

কামাল শিশির; রামু :

কক্সবাজার জেলার রামু উপজেলার পানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ রাউন্ড গুলি ও ২৫ রাউন্ড তাজা কার্তুজ’সহ ২ জন অস্ত্র চোরাচালানকারী’কে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

১৯শে আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে রামুর পানিরছড়া মামুন মিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, চট্টগ্রামের পটিয়ার জঙ্গলখাইনের মৃত কাজি ফজলুল হকের ছেলে ইসকান্দারুল হক (৩০) এবং রামুর রশিদনগরের ধলিরছড়া এলাকার আবুল হোসেনের ছেলে সরওয়ার কামাল(৩১)।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৫০ রাউন্ড গুলি ও ২৫ রাউন্ড তাজা কার্তুজ’সহ ২ জনকে গ্রেফতার করেছে।

এদিকে, আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ অস্ত্র সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.