সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / কাবুলে মার্কিন ড্রোন হামলায় শিশুসহ নিহত ৯

কাবুলে মার্কিন ড্রোন হামলায় শিশুসহ নিহত ৯

http://coxview.com/wp-content/uploads/2021/08/Drone-.jpg

ডেস্ক নিউজ :

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আবাসিক এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ছয় শিশুসহ ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সিএনএনের খবরে বলা হয়, নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।

অন্যদিকে তালেবান পৃথক পৃথক দুটি হামলার কথা জানিয়েছেন। এর মধ্যে একটি ছিল বড় ধরনের বিস্ফোরণ।

গার্ডিয়ানের খবরে বলা হয়, রাজধানী কাবুলের একটি আবাসিক এলাকায় আইএস জঙ্গি সন্দেহে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালায়। এই হামলায় ৯ জন নিহত হয়েছেন।

হামলায় নিহতরা হলেন- জামারা (৪০), নাসির (৩০), জমির (২০), ফয়সাল (১০), ফারজাদ (৯), আরমিন (৪), বেনিয়ামিন (৩), আয়াত (২) এবং সুমাইয়া (২)।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে ১ জন নিহতের খবর প্রকাশ করা হয়। কাবুলের প্রতিবেশী ঘনবসতিপূর্ণ ‘খাজে বুঘরা‘ এলাকায় এই হামলা চালানো হয়।

নিহত এক শিশুর ভাই বলেন, আমরা সাধারণ একটি পরিবার ছিলাম। আমরা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএসআই) নই। এটা আমাদের পারিবারিক বাড়ি।

এর আগে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের পাশে ‘আত্মঘাতী‘ বোমা হামলাকারীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় মার্কিন বিমানবাহিনী। স্থানীয় সময় রোববার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে বিমানবন্দরের উত্তর-পশ্চিম দিকে এ হামলা চালানো হয়।

আত্মঘাতী একজন হামলাকারী গাড়িতে করে হামিদ কারজাই বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। ওই সময় মার্কিন বিমানবাহিনী হামলকারীর গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের গেটে আইএস খোরাসান শাখা ভয়াবহ এক আত্মঘাতী হামলা চালায়। হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ সেনাসহ ১৭০ জন নিহত হয়। যুক্তরাষ্ট্র হামলাকারীদের খুঁজে বের করে হত্যার ঘোষণা দেয়।

সর্বশেষ বিমান হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্র বলছে, গাড়িতে করে দুইজন আত্মঘাতী আইএস জঙ্গি যাচ্ছিল। সেখানে হামলা করা হয়েছে। ওই গাড়িতে বিস্ফোরক ছিল বলেও মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের হামলায় শিশু নিহতের ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। চার্লস লিস্টার নামে একজন লেখক ও গবেষক বলেন, কোন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র হামলা করল তা নিয়ে বড় ধরনের প্রশ্ন করার সময়ে এসেছে।

২০ বছর যুদ্ধ শেষে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যাহার করছে। ইতোমধ্যে বিদ্রোহী গোষ্ঠী তালেবান দেশটির ক্ষমতা গ্রহণ করেছে। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র বিভিন্ন বিষয়ে আলোচনা, সমঝোতা করলেও দেশটিতে নতুন সমস্যা হিসেবে আত্মপ্রকাশ করেছে আইএস।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.