সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / লামাতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

লামাতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

http://coxview.com/wp-content/uploads/2021/09/school-bag-Sagar-13-9-21.jpg

লামাতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

লামাতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ সম্পন্ন হয়েছে। ব্যাগ পেয়ে খুশিতে উৎফুল্ল হন শিক্ষার্থীরা।

১৩ সেপ্টেম্বর সকালে লামার পশ্চিম লাইনঝিরি মাদ্রাসায় ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলীর নেতৃত্বে অসহায়, এতিম ছাত্র-ছাত্রীদেরকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন, মাওলানা নুরুল ইসলাম কাসেমি, মাওলানা হাবিব উল্লাহ, আমিন রশিদ, এরশাদ, আমির হোসাইন ও পার্বত্য পরিষদ ছাত্র নেতা মিজান।

উল্লেখ্য, বেশ কিছুদিন পূর্বে ঈদগাঁওর ইক্বরা তাহসিনুল কোরাআন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝেও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছিল।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে মারকাজুল হুদা দারুত তাহফিজ মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওর স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল হুদা দারুত ...

Portrait of a professional, showcasing contact details and role information.