নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
ব্লাড ক্যান্সারে আক্রান্ত কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল আজিজের জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে।
১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালের আইসিউ তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজ। ১৪ই সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় ইউনিয়নের খামার পাড়া কেন্দ্রীয় জামে সমজিদে মরহুমের নামাজে জানাযা সম্পন্ন হয়।
জানাযা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, স্থানীয় মেম্বার নুরুল আলম, ঈদগাঁও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, ছাত্রনেতা ইরফানুল করিম, ঈদগাঁও অক্সিজেন ব্যাংকের সমন্বয়ক শিক্ষক সাহাব উদ্দিন, মুরব্বী ছৈয়দ নুর, ঈদগাঁও প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, কুতুব উদ্দিন, মরহুম আজিজের ভাই।
উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম, বিএমএসএফ, ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব এম আবু হেনা সাগর, জালালাবাদ বিএনপি সাধারণ সম্পাদক মামুন সিরাজুল মজিদ, ঈদগাঁও বাজার কমিটির দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, ঈদগাঁও ঐক্য পরিবার মেম্বার জাওয়ান উদ্দিন রায়হান, জাগ্রত জালালাদের সহ সভাপতি মো: আইয়ুব, সাংগঠনিক সম্পাদক নওশাদ উদ্দিন রিজভী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবরার মাহমুদ অমি, দপ্তর সম্পাদক জিসান মাহমুদ।
দীর্ঘসময় ধরে ছাত্রনেতা আজিজ ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.