
নিজস্ব প্রতিনিধি; ,ঈদগাঁও :
ঈদগাঁওতে বজ্রপাতে দুই যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
১২ই অক্টোবর রাত আনুমানিক দেড়টার দিকে বজ্রপাতে কক্সবাজারের নবগঠিত ঈদগাঁওর ৬নং ওয়ার্ড ভূতিয়াপাড়ার আজিজুর রহমানের পূত্র আবদুল্লাহ এবং মরহুম শফিক আহমদের পূত্র আবদু সালাম নামের দুই যুবক আহত হয়। এসময় তারা পাহাড়ের ভেতরে জুইল্যার জুম নামক স্থানে টংঘরেই ধান পাহারা দিচ্ছিল।
স্থানীয় মেম্বার কামাল উদ্দিন বজ্রপাতে আহতের সত্যতা নিশ্চিত করে বলেছেন, তাদেরকে টংঘর থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। দুইজনের মধ্য একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.