সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / মোজায় দুর্গন্ধ হচ্ছে? দূর করার উপায় জানুন

মোজায় দুর্গন্ধ হচ্ছে? দূর করার উপায় জানুন

http://coxview.com/wp-content/uploads/2021/11/Life-style-Socks.jpg

মোজায় দুর্গন্ধ হচ্ছে

অনলাইন ডেস্ক :
আধুনিক জীবনে জুতা তো পরতেই হয়। শীতকালে সেটি আরও জরুরি। শীতকালে এই সমস্যাটি বেশী দেখা দেয়। শীত চলে এসেছে। তাই জুতার সঙ্গে মোজা পরা এখন অনেকটাই অপরিহার্য। খুব পরিপাটি হয়ে জুতা পরে বের হয়েছেন, কিন্তু ঘণ্টা দুয়েক পরেই কারও সামনে জুতা খুলতে হল। মোজায় ভেজা ভেজা বা চটচটে ভাব থাকে। এমন পরিস্থিতিতেই বিপাকে পড়ে যান, যাদের মোজায় দুর্গন্ধ হয় তারা। লজ্জারও আর শেষ থাকেনা। এমন সমস্যায় যদি আপনি ভুগে থাকেন তাহলে আপনার জন্যই রইলো কিছু টিপস।

 

জেনে নিন, কেন পা থেকে দুর্গন্ধ ছড়ায়।

  • দীর্ঘ সময় ধরে পা ঘামে ভিজে থাকলে দুর্গন্ধ ছড়ায়। কারণ, ঘামে ভেজা স্যাঁতসেঁতে জায়গায় ব্যাকটেরিয়ার বিস্তার দ্রুত হয়। এর পর সময়ের সঙ্গে দুর্গন্ধও বাড়তে থাকে।
  • সিনথেটিক মোজা পায়ে দুর্গন্ধ বাড়ায়। আর এই সব মোজার ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে না। ঘাম শোষণেও অকার্যকর।
  • এ ছাড়া কৃত্রিম চামড়ার জুতা পরলে পায়ে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা বাড়ে। কৃত্রিম চামড়ার ভেতর থেকে বাতাস চলাচল করতে না পারার কারণে পা ঘেমে যায় দ্রুত।
  • পায়ের যত্নে উদাসিনতা বা আলসেমির কারণে পায়ে নানা ধরনের রোগ হলে দুর্গন্ধ ছড়াতে পারে।

 

দুর্গন্ধ থেকে বাচার উপায়

  • জুতার মধ্যে সামান্য বেকিং সোডা মাখিয়ে রাখুন। পরদিন জুতার ওই অংশটি ভালো করে মুছে পরিষ্কার করে তারপর পরুন। এতে দুর্গন্ধ হবে না। তবে চামড়ার জুতায় বেকিং সোডা ব্যবহার করবেন না।
  • পুরনো মোজা হলে ২ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে গিট বেঁধে জুতায় রেখে দিতে পারেন। পরদিন ওই মোজা পরে যান। দেখবেন কোনও গন্ধ থাকবে না।
  • এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতোর মধ্যে রেখে দিন। উপকার পাবেন।
  • ফুটন্ত পানিতে টি ব্যাগ ফেলে রাখুন ২ মিনিট। ঠান্ডা হলে জুতোর মধ্যে রেখে দিন। এক ঘণ্টা পর ওই টি ব্যাগ সরিয়ে জুতোর ভেতরের অংশ ভালো করে মুছে নিন। দেখবেন উপকার পাবেন।
  • এক জোড়া জুতা রোজ না পরে জুতা পালটে পালটে পরুন। জুতা বদ্ধ জায়গায় না রেখে আলো-বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন।

 

আরও কয়েকটি উপায়

  • সুতির মোজা ব্যবহার করুন।
  • যাঁদের এমন সমস্যা হয়, তাঁদের ঘন ঘন চা বা কফি না খাওয়াই ভাল।
  • মশলাদার (স্পাইসি) খাবারদাবার এড়িয়ে চলুন।
  • সপ্তাহে অন্তত একবার জুতোর ভিতরে সুগন্ধি পাউডার দিয়ে, ভাল করে কাপড় দিয়ে মুছে নিন।
  • মাঝে মধ্যে জুতোগুলোকে রোদে দিন।
  • একই মোজা দু’দিনে ব্যবহার করবেন না।
  • নিয়মিত পা পরিষ্কার রাখুন। বাইরে থেকে ঘরে ফিরে গরম জলে একটু নুন ফেলে ভাল করে পা ধুয়ে নিন।
  • ভাল করে পা মুছে, ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.