সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / আতঙ্কের আরেক নাম ওমিক্রন : ভারতে বেড়েছে করোনা

আতঙ্কের আরেক নাম ওমিক্রন : ভারতে বেড়েছে করোনা

http://coxview.com/wp-content/uploads/2021/11/Coronavirus-India.jpg

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনের (ভ্যারিয়েন্ট) নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’। ভারতের বিখ্যাত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস) জানিয়েছে, করোনার এই নতুন ভ্যারিয়েন্টে টিকা কাজ নাও করতে পারে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রোববারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৭৪ জন। শনিবার (২৭ নভেম্বর) দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৩১৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬২১ জনের। শনিবার (২৭ নভেম্বর) দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৬৫।

দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৫৫৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৭২ হাজার ৫২৩। অন্যদিকে, বিশ্বে আতঙ্ক তৈরি করেছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ৩৫৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ১০ লাখ ২৫ হাজার ১৪৯।

চিন্তা বাড়িয়ে এখনও সংক্রমণের নিরিখে শীর্ষে কেরালা। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজার ৭৪১ জন। মৃত্যু হয়েছে ৫৫৪ জনের। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে ৫০৭ জন আক্রান্ত হয়েছে। যদিও দেশে টিকাকরণও চলছে জোর কদমে। এখনও পর্যন্ত দেশে প্রায় ১২২ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে।

রাজ্যে সামান্য কমেছে দৈনিক সংক্রমণ। কিছুটা বেড়েছে মৃত্যু। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭০১ জন, যা শুক্রবারের চেয়ে কম। সংক্রমণের নিরিখে কলকাতা রাজ্যের শীর্ষে। শহরে একদিনে আক্রান্ত ২১৪ জন।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অন্তত ৫০ বার জিনের বিন্যাস আর ৩২ বার স্পাইক প্রোটিনের চরিত্র বদলে এই নতুন রূপের জন্ম হওয়ায় তা গোটা বিশ্বে ত্রাস ছড়ানো ডেল্টা রূপের চেয়েও ভয়ঙ্কর।

প্রসঙ্গত, ওমিক্রন এই ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বিশ্বে নতুন ভীতির সঞ্চার করেছে। সে কারণেই দেশের বাইরের যাত্রীদের জন্য নিয়ম কড়া করল সরকার। কোভিড ১৯-এর নতুন চরিত্রের সংক্রমণ রুখতে তৎপর কেন্দ্র।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.