
ঈদগাঁওতে ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের অফিস উদ্বোধন করলেন কায়সারুল হক জুয়েল
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের নবঘোষিত উপজেলা ঈদগাঁওতে সেচ্ছাসেবকলীগের অফিস উদ্বোধন করা হয়।
৪ই ডিসেম্বর (শনিবার) বিকেল ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাসিনা পাহাড় এলাকায় স্বেচ্ছাসেবক লীগের অফিস আনুষ্ঠানিক উদ্বোধন করলেন- জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।
উদ্বোধনকালে তিনি বলেন, সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদেরকে সু-সংগঠিত হতে হবে। পাড়া মহল্লা জুড়ে এ সংগঠনের দূর্গ গড়ে তুলতে হবে। সে সাথে তিনি ঈদগাঁও উপজেলা সেচ্ছাসেবক লীগের কমিটির বিষয়েও তাগাদা দেন।
এতে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি ও সদর উপজেলা সভাপতি এড. একরামুল হুদা, জেলা স্বেচ্ছাসেবকলীগ প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কুতুবউদ্দিন, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শহর স্বেচ্ছাসেবকলীগের নেতা মোহাম্মদ হানিফ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুল কাদের, ঈদগাঁও সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুল আলম, ইসলামাবাদ স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফরিদুল আলম, পোকখালী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুসলেহ উদ্দিন, চৌফলদন্ডী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন, ঈদগাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক এড. মহায়মিনুল ইসলাম সাজিদ, পোকখালী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শওকত আলম, পোকখালী ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কলিম উল্লাহ রাজনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.