সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রামু যুবলীগের কর্মসূচী পালন

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রামু যুবলীগের কর্মসূচী পালন

http://coxview.com/wp-content/uploads/2021/12/jobaleeg-ksmal-17-12-21.jpg

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রামু যুবলীগের কর্মসূচী

কামাল শিশির; রামু :

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রামু উপজেলা শাখা দিনব্যাপী ব্যাপক কর্মসূচী পালন করেছে।

কর্মসূচীর মধ্যে ছিল ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে পবিত্র শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সকাল সাড়ে ৬ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৮টা ৩০ মিঃ রামু স্টেডিয়ামে কুজকাওয়াজ পর্যবেক্ষণ, বিকাল ৩ টায় বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বিকাল-৪ টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শপথ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ এবং আলোচনা সভা|

রামু উপজেলা যুবলীগ সভাপতি ও  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম এবং  সাধারন সম্পাদক নীতিশ বড়ুয়ার নেতৃত্বে উক্ত কর্মসূচী সমূহে রামু উপজেলা ও ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দের সরব উপস্থিতি মুজিববর্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উৎসব মুখর হয়ে উঠে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.