সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / হোয়াটসঅ্যাপে ভিডিও কল যেভাবে রেকর্ড করবেন

হোয়াটসঅ্যাপে ভিডিও কল যেভাবে রেকর্ড করবেন

http://coxview.com/wp-content/uploads/2015/12/Mobile-whatsapp.jpg

অনলাইন ডেস্ক :

বর্তমান সময়ে যোগাযোগের জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। চ্যাট ছাড়াও ভয়েস ও ভিডিও কল করার জন্য নিয়মিত এই অ্যাপ ব্যবহার করেন অনেকেই। এক অ্যাপের মধ্যেই সব কাজ করা যায় বলেই হোয়াটসঅ্যাপের এই বিপুল জনপ্রিয়তা। ২০২১ এর সর্বশেষ হিসাব অনুযায়ী এর ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও অধিক। হোয়াটসঅ্যাপ থেকে ভয়েস ও ভিডিও কল করা গেলেও অ্যাপের মধ্যে তা রেকর্ড করার কোন উপায় থাকে না।

যদিও হোয়াটসঅ্যাপে ভিডিও কল রেকর্ড করার জন্য কিছু থার্ড পার্টি অ্যাপস পাওয়া যায়। এই অ্যাপগুলো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা গেলেও এই কাজ করার কোন অফিশিয়াল উপায় নেই। যদিও খুব সহজেই এই কাজ করা সম্ভব।

আসুন জেনে নেই অ্যানড্রয়েড ডিভাইস ও আইফোনে হোয়াটসঅ্যাপ ভিডিও কল রেকর্ড করার উপায়।

যেভাবে অ্যানড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন

অ্যানড্রয়েড ডিভাইসে খুব সহজেই হোয়াটসঅ্যাপ ভিডিও কল রেকর্ড করা যায়। তবে, নির্বাচিত কিছু ফোনেই এই উপায় কাজ করে। এজন্য আপনার ফোনে বিল্ট ইন স্ক্রিন রেকর্ডিং ফিচার থাকতে হবে। এই ফিচার না থাকলে আপনাকে প্লে স্টোর থেকে থার্ড পার্টি ভিডিও কল রেকর্ডার ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোরে অনেক স্ক্রিন রেকর্ডার অ্যাপ আছে। স্ক্রিন রেকর্ডার অ্যাপ ওপেন করে, প্রয়োজনীয় সব পার্মিশন দিয়ে দিলে এই অ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং শুরু হয়ে যাবে। তারপর স্ক্রিন রেকর্ডিং শুরু করে দিন। এজেড স্ক্রিন রেকর্ডার এমনই একটি অ্যাপ।

 

যেভাবে আইফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন

প্রথমেই আইফোন থেকে হোয়াটসঅ্যাপ ভিডিও কল শুরু করুন। এবার নিচ থেকে সোয়াইপ আপ করে কন্ট্রোল সেন্টার ওপেন করুন। এখানে স্ক্রিন রেকর্ড করার অপশনে ট্যাপ করুন। এই আইকনে ট্যাপ করলেই স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে যাবে। এইভাবে খুব সহজেই আইফোন গ্রাহকরা নিজের ফোনে হোয়াটসঅ্যাপ ভিডিও কল রেকর্ড করতে পারবেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/science-chrome-logo/

ক্রোমে বন্ধ করুন অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন

অনলাইন ডেস্ক : স্মার্টফোনে গুগল ক্রোমের থেকে জনপ্রিয় ব্রাউজার পাওয়া মুশকিল। অনেকে অন্য গুটিকয়েক ব্রাউজার ...

Portrait of a professional, showcasing contact details and role information.