ফুটবল একাডেমীর কাছে পরাজিত সাতকানিয়া একাদশ

ঈদগাঁও শেখ রাশেল স্মৃতি ফুটবল
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁও বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ রাশেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
৭ জানুয়ারী বিকেলে স্টেডিয়াম প্রাঙ্গনে বেলুন উত্তোলন ও আতশবাজির মধ্যে দিয়ে টুর্নামেন্টের জমকালো ভাবে উদ্বোধন হয়। চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী টুনার্মেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, কক্সবাজারের নারী সংসদ সদস্য ও জেলা মহিলা আ, লীগের সভানেত্রী কানিজ ফাতেমা আহমেদ।
অতিথি হিসেবে ছিলেন, কক্সবাজার সদর যুবলীগের সাধারন সম্পাদক, সাবেক ছাত্রনেতা রাজিবুল হক চৌধুরী রিকো। উপস্থিত ছিলেন, সদর যুবলীগের সহ সভাপতি মিজানুল হক, সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন, তরুন শিল্পপতি হুমায়ুন করিম সিকদার, ঈদগাঁও উপজেলা রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, মুক্তিযোদ্ধা সন্তান নুরুল হাকিম নুকি, সাবেক ফুটবলার মোফাচ্ছেল, ঈদগাঁও যুবলীগ সভাপতি এনাম রনি, সাধারন সম্পাদক রাশেল উদ্দিন রাশেদ, ছাত্রনেতা সোহেল মাহমুদ রুহান।
কমিটির পক্ষে অংশ নেন- টুর্নামেন্টে সভাপতি হারুনর রশিদ, প্রধান সমন্বয়ক আবদুস সালাম, সাধারন সম্পাদক সালামত উল্লাহ, সহ সভাপতি আবদুল মজিদ খাঁন, ম্যাচ কো-অডিনেটর আহমদ কবির, সহ সভাপতি আবদু শুক্কুর ও দিল মোহাম্মদ।
খেলায় ঈদগাঁও ফুটবল একাডেমীর কাছে ২-০ গোলে পরাজিত হন সাতকানিয়া সেভেন স্টার ফুটবল একাদশ। এউদ্বোধনী ম্যাচে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.