
প্রেসবিজ্ঞপ্তি :
কক্সবাজার শহরের পেশকার পাড়ায় শোহাদায়ে কারবালা স্মৃতি পরিষদের উদ্যোগে চৌমুহনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল আগামী বুধবার (১২ জানুয়ারি) বাদ মাগরিব অনুষ্ঠিত হবে।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমেদ্বীন শায়খ ডঃ আল্লামা সাইফুল আযম বাবর আল-আযহারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের চেয়ারম্যান ও জেলা তাঁতী লীগের সভাপতি আরিফ উল-মওলা।
মাহফিলের উদ্বোধক হিসেবে থাকবেন কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল।
আমন্ত্রিত মেহমান থাকবেন কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের ব্যবস্থপনা পরিচালক নূরুল হুদা।
বিশেষ আলোচক থাকবেন- আল্লামা সাঈদুল হক সাঈদ কাজেমী, মাওলানা শরীফুল আলম নূরী, মাওলানা কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা নুরুল আলম হেলালী। সভাপতিত্ব করবেন পেশকার পাড়া সমাজ কমিটির সভাপতি আব্দুল খালেক।
এছাড়া স্থানীয় ব্যবসায়ী ফজল করিম কোম্পানি, পেশকার পাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভুট্টো, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ আবু, পেশকার পাড়া সমাজ কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আবু তৈয়বসহ মান্যগন্য ব্যক্তিগণ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে উপস্থিত থাকবেন।
উক্ত ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে দল-মত নির্বিশেষে সবাইকে মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন শোহাদায়ে কারবালা স্মৃতি পরিষদের দায়িত্বশীলবৃন্দ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.