
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের সদর উপজেলার ১নং চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান ও সদস্য-সদস্যাদের অভিষেক, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১০ জানুয়ারী) দুপুরে ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আ,লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকতা মিল্টন রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল করিম মাদু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।
এতে বক্তব্য রাখেন, চৌফলদন্ডী ইউপির সাবেক চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, ঈদগাঁও উপজেলা আ,লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু।
এতে অংশ নেন, সদর আ,লীগের সাবেক নেতা আবদুল হক জিকো, বদিউল আলম আমির,
চৌফলদন্ডী আ,লীগ সভাপতি এহচানুল হক, সম্পাদক শাহজাহান, জালালাবাদ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, শাহজাহান মনির, পারভেজ, নয়না পরিবার ট্রাস্টের সভাপতি হাসান মুরাদ আনাছ, সদর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, চৌফলদন্ডী যুবলীগ সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইট সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, জালালাবাদ যুবলীগের সভাপতি হাসান তারেক, ঈদগাঁও সম্পাদক রাশেদ উদ্দিন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক ইরফানুল করিম, চৌফলদন্ডী যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আমান, ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক কায়েস, ব্যাংকার জামশেদ, ছাত্রনেতা মনজুর আলম ও নবনির্বাচিত ইউপির সদস্য-সদস্যাসহ স্থানীয় বিপুল সংখ্যক লোকজন।
অনুষ্ঠানে সচিব, চৌকিদার, দফদারের অংশ নেন। তারা নবাগত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরন করে পরিষদে নিয়ে যায়।
নতুন চেয়ারম্যান মুজিবুর রহমান ইউপি পরিষদ গেইটে পৌছঁলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সাবেক চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.