
ঈদগড়-ঈদগাঁও সড়কের গর্জন গাছটি কেটে ফেলার দাবী
কামাল শিশির; রামু :
কক্সবাজার জেলার রামুর ঈদগড়-ঈদগাঁও সড়কের ভোমরিয়াঘোনা বালু মহালের সামনে রাস্তার উপরের বিশাল গর্জন গাছটি কেটে ফেলার দাবী জানান সড়কে চলাচলকৃত যাত্রী সাধারণ ও চালকেরা।
চালকদের অভিযোগ গাছটি প্রায় রাস্তার উপর হওয়ায় অপরদিক থেকে আসা গাড়ি গুলো দেখা যায়না ফলে হঠাৎ করে গাড়ী ব্রাক করতে দিয়ে দুর্ঘটনায় পড়তে হয়।
প্রতিনিয়ত উক্ত এলাকায় দুর্ঘটনা ঘটায় আতঙ্কে থাকেন চালকসহ যাত্রীরা। ইতিপূর্বে ডাম্পার ও মোটর সাইকেল দুর্ঘটনায় ১জন ও ম্যাজিক গাড়ি দুর্ঘটনায় ১জন সহ মোট ২ জন মারা যান উক্ত গাছের কারণে। পাশাপাশি অনেকবার দুর্ঘটনা ঘটেছিল তাই শংকিত যাত্রী ও চালকেরা।
সম্প্র্রতি সড়কটির উন্নয়ন কার্যক্রম চললেও গাছটি কাটা হয়নি। এলজিইডি কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে গাছটি কেটে ফেলা যেত মনে করেন যাত্রী মো: ইউছুপ, মনিরুজ্জামান ও চালক মহিউদ্দিন, নেজাম উদ্দিনসহ অন্যান্যরা।
জানা যায় গাছটি কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জের আওতাধীন।
সুতারাং বনবিভাগ গাছটা কেটে নিলে দুর্ঘটনা থেকে রেহাই পাবে চালকসহ যাত্রীরা। না হয় যে কোন মুহুর্তে আবারো বড় ধরণের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে গাছটি কেটে ফেলা হবে বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবৃন্দরা আশ্বাস দিলেও এখনো পর্যন্ত গাছটি দৃশ্যমান থাকায় হতাশায় ভুগছেন যাত্রী ও চালকরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.