
অনলাইন ডেস্ক :
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে ভার্চ্যুয়ালি মামলার শুনানিকালে সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীদের গাউন পরতে কোনো বাধ্যবাধকতা নেই বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতির আদেশে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও জাজেস কোট পরিধান করবেন।
আইনজীবীরা ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও কালো কোট/শেরওয়ানী পরিধান করবেন। উপরোক্ত উভয় ক্ষেত্রে গাউন পরিধানের বাধ্যবাধকতা নেই।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.