
নাছির উদ্দিন
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
ইসলামপুরের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের বড় ভাই নাছির উদ্দিন মৃত্যুবরণ করেন। ১৩ ফেব্রুয়ারী দুপুর দেড়টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজেউন)।
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের কৈলাসঘোনা নিবাসী মরহুম নুরুল আলমের পুত্র মোহাম্মদ নাছির উদ্দিন রোববার সকালে নিজ বাড়ীতে স্ট্রোক করলে তাঁকে সেখান থেকে সকাল সাড়ে ১১টায় জেলা সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জামান নাছির উদ্দিন। মরহুম নাছির ইসলামপুর নতুন অফিস বাজারের একজন ব্যবসায়ী।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ পরিবার পরিজনের প্রতিবেদনা জানান, ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।
তাঁর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন কেন্দ্রীয় লবন মিল মালিক সমিতির সহ সভাপতি ফরিদুল ইসলাম খাঁন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.