সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুতে ইয়াবাসহ লোহাগাড়ার যুবক আটক

রামুতে ইয়াবাসহ লোহাগাড়ার যুবক আটক

http://coxview.com/wp-content/uploads/2022/02/Handcap-yaba-kamal-15-2-22.jpg

রামুতে ইয়াবাসহ লোহাগাড়ার যুবক আটক

কামাল শিশির; রামু :

মোটরসাইকেলের তেলের ট্যাংকে সরিষা বোতলের ভেতরে লুকানো অবস্থায় ইয়াবা পাচার করা হচ্ছিলো।গোপন সূত্রে খবর পেয়ে ১৪ফেব্রুয়ারি সন্ধ্যার সময় রামু চাবাগান এলাকায় অভিযান পরিচালনা করেন কক্সবাজার ডিবি পুলিশ।

এই সময় মোটরসাইকেলসহ আটককৃত তালিম উদ্দিনের লাল রংয়ের বাইক থেকে ১৯হাজার ৫০০শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির নাম তালিম উদ্দিন মুন্না বলে জানা গেছে।

সে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছিরপাড়া এলাকার আবদুল কাদেরের ছেলে। উখিয়া থেকে লোহাগাড়ায় ইয়াবা পাচারের কথাও স্বীকার করেছেন তিনি, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.