সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ৮৮ বছর পর প্রথম তারাবি অনুষ্ঠিত হচ্ছে হায়া সোফিয়ায়

৮৮ বছর পর প্রথম তারাবি অনুষ্ঠিত হচ্ছে হায়া সোফিয়ায়

http://coxview.com/wp-content/uploads/2022/03/Haya-Sufiq.jpg

অনলাইন ডেস্ক :
আসন্ন রমজানে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের হায়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে ৮৮ বছরে প্রথমবারের মতো তারাবির নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুরস্কের স্থানীয় সময় ২ এপ্রিল দিবাগত রাত থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। ৮ দশকের বেশি সময় পর মুসল্লিরা ওই মসজিদে তারাবি আদায় করতে পারবেন। খবর আনাদোলু এজেন্সির।

এছাড়া পবিত্র রমজান মাস জুড়ে এখানে নানা আয়োজন থাকবে। ২০২০ সালের ২৪ জুলাই থেকে এটি পুনরায় মসজিদ হিসেবে চালু হয়েছে। তবে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি-নিষেধের কারণে ২০২১ সালে এখানে তারাবির নামাজ আদায় হয়নি। বর্তমানে তুরস্কে করোনার প্রকোপ কিছুটা কমে এসেছে। তাছাড়া দেশটির অধিকাংশ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। সে কারণে হায়া সোফিয়া মসজিদ তারাবির নামাজ আদায়ের জন্য খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত হয়েছে।

হায়া সোফিয়া ৫৩২ সালে নির্মিত হয়েছিল। তুর্কি সুলতান মাহমুদ ফাতাহ ১৪৪৩ সালে ইস্তাম্বুল বিজয়ের পর এটিকে মসজিদ হিসেবে ঘোষণা করা হয়। তার আগে এটি প্রায় ৯১৬ বছর গির্জা হিসেবে ব্যবহৃত হয়েছিল। এ ছাড়া ৮৬ বছর যাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। তবে ১৪৫৩ সাল থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়।

১৯৮৫ সালে ইউনেস্কো হায়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে। তুরস্কের পর্যটন আকর্ষণের মধ্যে অন্যতম এই হায়া সোফিয়া মসজিদ। যেটি দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন। দেশি ও বিদেশি পর্যটকদের জন্য এটি খোলা রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ জুলাই তুরস্কের আদালত হায়া সোফিয়াকে জাদুঘরের মর্যাদা বাতিল করে মসজিদে রূপান্তরের আদেশ দেন। একই বছরের ২৪ জুলাই থেকে হায়া সোফিয়ায় জুমার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। ৮৮ বছর পর এবার সেখানে হতে যাচ্ছে তারাবির নামাজ।

মসজিদে রূপান্তর হলেও হায়া সোফিয়াতে থাকা খ্রিস্টীয় কারুকার্য ও প্রাচীর চিত্রগুলো সংরক্ষণ করা হয়েছে। নামাজের সময় এগুলো ঢেকে রাখা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.