
বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল হক রেজা
কামাল শিশির; রামু :
কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি, ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং ৩ নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি রেজাউল করিম রেজার পিতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল হক রেজা (৭৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
১১এপ্রিল দুপুর ১২টায় মিনি টমটম তাকে রমজান কোম্পানির রাইস মিলের সামনে পিছন থেকে ধাক্কা দিলে তিনি এ দুর্ঘটনার কবলে পড়েন। তিনি পায়ে গুরুতর আঘাত পান।
ঈদগড় মেডিকেল সেন্টারে চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাড়িতে রয়েছেন।
ঈদগড় ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ আহবায়ক সাংবাদিক কামাল শিশির, যুগ্ম আহবায়ক ইউপি সদস্য কামরুল আমিন, ব্যবসায়ী নুরুল আমিন, আকতার আহমদ সহ বিভিন্ন মহল তাহার রোগ মুক্তি কামনায় সকলের দোয়া কামনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.