সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / এডঃ কপিল উদ্দীন চৌধুরীর মাতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ কপিল উদ্দীন চৌধুরীর মাতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

http://coxview.com/wp-content/uploads/2019/03/Shok-4-2.jpgপ্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য এডভোকেট কপিল উদ্দীন চৌধুরীর মাতা নুরনেহার বেগম চৌধুরী ২৪ এপ্রিল দিবাগত রাত দেড়টার সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯৮ বছর। এ সময় তিনি ৬ পুত্র, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ ২৫ এপ্রিল, সোমবার, বিকেল ৪ টার সময় উখিয়ার তেলী পাড়া, রত্নাপালং এলাকার খন্দকারপাড়া কবরস্থানে মরহুমার নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য এডভোকেট কপিল উদ্দীন চৌধুরীর মাতা নুরনেহার বেগম চৌধুরী এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.